সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসি’র ১০ নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচন ১৩ ফেব্রুয়ারি | চ্যানেল খুলনা

কেসিসি’র ১০ নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচন ১৩ ফেব্রুয়ারি

খুলনা সিটি কর্পোরেশেনের ১০ নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচন-২০২১ আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে।

উক্ত নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রার্থীর নির্বাচনি এজেন্ট ও সর্বসাধারণ কর্তৃক আগামী ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১২টার পর থেকে নির্বাচনি এলাকায় কোন ধরণের জনসভা আহবান বা মিছিল করা যাবেনা বা তাতে যোগদানও করা যাবেনা। ১৫ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যদি কোন ব্যক্তি উক্ত আদেশ লঙ্ঘন করেন তবে তিনি বিধিমালার ৭৪(৩) এর বিধান অনুযায়ী অন্যূন ছয় মাস ও অনধিক সাত বৎসর কারাদন্ডে দ-িত হবেন।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার মোঃ ইউনুচ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।