সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসি’র সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নগর যুবলীগ ও ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্টিত | চ্যানেল খুলনা

কেসিসি’র সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নগর যুবলীগ ও ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্টিত

খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসন ১০ এর উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেক্সনা কালাম লিলি কে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা করেছে খুলনা মহানগর যুবলীগ ও মহানগর ছাত্রলীগ। গতকাল বিকাল ৩ ঘটিকায় নগরীর ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন। খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় মতিবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, কাজী জাহিদ হোসেন, এসএম আকিল উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এ্যাড ফারুখ হোসেন, শেখ শিহাব উদ্দীন, কৃষকলীগ নেতা এ্যাড শাহাজাহান কচি, কাউন্সিলর প্রার্থী রেক্সনা কালাম লিলি, যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, মো: শওকত হোসেন, তাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, রাশেদুজ্জামান রিপন, ইমরুল ইসলাম রিপন, মো: আরিফুর রহমান, ইলিয়াস হোসেন লাবু, আসাদুজ্জামান শাহীন, লাবু আহমেদ, ফয়সাল ইসলাম অপু, ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, জব্বার আলী হীরা, জহির আব্বাস, হেলাল হোসেন, ইয়াসিন আলী, পাপ্পু সরকার, দিদারুল আলম, এসএম ইমাজ উদ্দীন, মাহামুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহামুদুল রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুর ইসলাম তুফান, আসাদুজ্জামান সানি, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, মো: সাইফুল ইসলাম, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, কাজী আল রিয়াজ, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সাকিব হাসান স্বপ্ন, মুক্তাজুল ইসলাম সোহাগ, আতিকুর ইসলাম সাব্বির, আমির হামজা অনিক. আবিদ আল হাসান, রাব্বি আহমেদ রানা, ইমতিয়াজ মুন্না, তানভীর ইসলাম সাব্বির প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।