সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসি নির্বাচন পর্যবেক্ষণ করবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন | চ্যানেল খুলনা

কেসিসি নির্বাচন পর্যবেক্ষণ করবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ, বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ খুলনা মহানগর শাখার ০৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল খুলনা সিটি করপোরেশন নির্বাচন ২০২৩ পর্যবেক্ষণ করবেন।

অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে কর্তৃপক্ষকে সহযোগিতা করার লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব এবং ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলীর সার্বিক দিক নির্দেশনায় ১০ জুন রাতে খুলনা মহানগর কমিটির অস্থায়ী কার্যালয়ে সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এবং কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক দলের সদস্যবৃন্দ যথাক্রমে আজাদুল হক আজাদ, মোঃ একরামুল হোসেন লিপু, মোঃ সরওয়ার হোসেন এবং বিপ্লব কান্তি দাস উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত সভায় সংগঠনের তরফ থেকে কেসিসি নির্বাচন পর্যবেক্ষণ এবং এতদসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সুচারুভাবে তদারকি ও সমন্বয়ের জন্য খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের ও মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলুকে সদস্য করে একটি মনিটরিং সেল গঠন করা হয়। নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্য/মতামত/অবজারভেশন উক্ত মনিটরিং সেলের হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭২৬-৮০৪১৬৪ এবং ০১৭১১-৩৫৯৮৫১ এ ম্যাসেজের মাধ্যমে প্রেরণ করা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।