সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ তহবিলে খুলনা মহানগর বিএনপির ২৭ লাখ টাকা প্রদান | চ্যানেল খুলনা

কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ তহবিলে খুলনা মহানগর বিএনপির ২৭ লাখ টাকা প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির ত্রান তহবিলে নগদ ২৭ লাখ টাকা প্রদান করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণের অর্থ প্রদান করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ত্রাণের চেক গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগর শাখার আহবায়ক এড. শফিকুল আলম মনা, কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমূখ।

খুলনা বিএনপির মিডিয়া সেল জানান, দেশনায়ক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসুচি প্রত্যাহার করে এবং নেতাকর্মীদের সহায়তায় খুলনা মহানগর বিএনপি এ অর্থ দলের ত্রান তহবিলে জমা দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।