সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেডিএ'র অভিযানে অবৈধভাবে নির্মাণাধীন ভবনের অংশ অপসারন | চ্যানেল খুলনা

কেডিএ’র অভিযানে অবৈধভাবে নির্মাণাধীন ভবনের অংশ অপসারন

খুলনা সোনাডাঙ্গা মডেল থানার অর্ন্তগত বানিয়াখামার মৌজাধীন গোবরচাকা মেইন রোড পার্শ্বস্থ্য আর এস দাগ নং-৬১৬৩ (অংশ) এর উপর শেখ দীন মোহাম্মদ, পিতা-মৃতঃ বেলায়েত আলী শেখ কর্তৃক খেলাপীভাবে নির্মাণাধীন বহুতল ভবনে কেডিএ কর্তৃক সকল প্রকার আইনী প্রক্রিয়া সম্পন্ন করে এবং মালিক কর্তৃক খেলাপীভাবে নির্মাণাধীন অংশ অপসারন না করায় কেডিএ কর্তৃক অদ্য ২৭/০১/২০২১ তারিখে সকাল ৯.৩০ ঘটিকায় ভবনটির খেলাপী অংশ ভাঙ্গা হয়। তৎপর দুপুর ১.৩০ ঘটিকায় বানিয়াখামার মৌজাধীন কেডিএ সোনাডাঙ্গা (১ম পর্যায়) আবাসিক এলাকার প্লট নং-১৬৯ এর উপর জনাব শেখ মোঃ রাসেল আলম, পিতা-মৃতঃ এস এম আব্দুস সামাদ এর নির্মাধীন বহুতল ভবনের খেলাপী অংশ ভাঙ্গা হয়। ভাঙ্গার কার্যক্রম চলার সময়ে কেডিএ’র ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অথরাইজড অফিসার, ম্যাজিষ্ট্রেট মহোদয় এবং ইমারত নির্মাণ কমিটির সদস্যগণসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয় ভাঙ্গার কার্যক্রম পরিদর্শন করেন। ভাঙ্গার কার্যক্রমে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।- প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।