সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেডিএফ এর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেডিএফ এর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (কেডিএফ) এর উপদেষ্টা ড. সৈয়দ হাফিজুর রহমান অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।
ড. সৈয়দ হাফিজুর রহমানের সুস্থতা কামনা করে খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় সংগঠনের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও কেডিএফ এর মহাসচিব আব্দুস সালাম শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস‍্য আবু তৈয়ব মুন্সী, ভাইস চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন স্বপন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, বেগ রফিকুল ইসলাম, শেখ মোঃ নাসির উদ্দিন, আনোয়ারুল হক স্বাধীন, যুগ্ম মহাসচিব শিরিনা পারভীন, এমডি এসকে বাহলুল আলম, প্রফেসর আজিজুল হক, ইলিয়াস হোসেন লাবু, মোঃ ফারুক হোসেন, প্রমূখ।
আলোচনা শেষে ড. সৈয়দ হাফিজুর রহমানের দ্রুত সুস্থতা কামনা এবং আইসিটি বিষয়ক সচিব রাইসুল আলম রবিন এর চাচার মৃত‍্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেডিএফ এর ধর্ম বিষয়ক সচিব মাওঃ মোঃ আবুল হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।