সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেইউজে’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের সালাহউদ্দিন জুয়েল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

কেইউজে’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের সালাহউদ্দিন জুয়েল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নব-নির্বাচিত নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় সংসদ সদস্য’র বাসভবনে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদ সদস্য সাংবাদিকদের মিষ্টিমুখ করান।

মতবিনিময়কালে নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খুলনা সাংবাদিক ইউনিয়ন সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ও স্বপক্ষের শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ইউনিয়নের বিদায়ী সভাপতি ফারুক আহমেদ, ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি শামীম আশরাফ শেলী, বিমল সাহা, যুগ্ম-সম্পাদক এসএম ফরিদ রানা, কোষাধ্যক্ষ মোঃ হাসানুর রহমান তানজির, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক শেখ কামরুল আহসান, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, নির্বাহী সদস্য দিলীপ বর্মন, এসএম নূর হাসান জনি ও এলিন হুসাইন অন্তর, এছাড়া উপস্থিত ছিলেন শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মোঃ সেলিম, আতিয়ার রহমান তরফদার, তুফান গাইন, মোঃ সোহেল রানা, মোঃ এজাজ আলী, এম রোমানিয়া, মোঃ আল-আমিন শেখ প্রমুখ।

মতবিনিময়কালে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের সকল কর্মকা- সঠিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।