সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট ছাত্রলীগ নেতা শুভর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

কুয়েট ছাত্রলীগ নেতা শুভর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে নেই কোনো ঈদের আনন্দ। দীর্ঘ লকডাউনে অনেকেরই অর্থ উপার্জনের সকল পথ বন্ধ। এ অবস্থায় কুয়েট ছাত্রলীগের সিনিয়র সহ – সভাপতি রুদ্রনীল শুভর ব্যাক্তিগত উদ্যোগে ও কুয়েট ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে অসহায় অসচ্ছল,দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২মে) সকালে খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় অসহায় ,অসচ্ছল ও দুস্থ, পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুয়েট ছাত্রলীগের ইসতিয়াক, পান্থ, দীপ্র, ইমু সহ কুয়েট ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা। ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, দুধ। উল্লেখ্য এর আগেও কুয়েট এলাকার আশেপাশে ভ্যান-রিকশাচালক, অসচ্ছল দোকানদার, ও নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছিলেন মানবিক এই ছাত্রলীগ নেতা ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।