সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শ্রী পঞ্চমী তিথিতে কুয়েট কেন্দ্রীয় মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। কুয়েট পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ পূজায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শ্বেতবসনা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। পূজা উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিমা আনয়ন করা হয়।

শুক্রবার সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়। পূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না : মাহফুজুর রহমান

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।