সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক | চ্যানেল খুলনা

কুয়েট শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হকের অকাল ও আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

উল্লেখ্য, মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মোঃ রেজওয়ানুল হক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নিয়মিত শিক্ষার্থী ছিলেন (রোল নং: ২১২৭০৫১)। মরহুমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, “একজন মেধাবী ও প্রাণোচ্ছল শিক্ষার্থীর অকাল প্রয়াণ অত্যন্ত হৃদয়বিদারক। এই কঠিন সময়ে কুয়েট পরিবার তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।” মোঃ রেজওয়ানুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) কুয়েটের সকল প্রকার একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।