সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কারও পৈত্রিক সম্পত্তি দিয়ে পদ্মাসেতু বানানো হয়নি: ফখরুল | চ্যানেল খুলনা

কারও পৈত্রিক সম্পত্তি দিয়ে পদ্মাসেতু বানানো হয়নি: ফখরুল

সরকারের আচরণ দেখলে মনে হয়, তারা নিজেদের লোকজনের পৈত্রিক সম্পত্তি দিয়ে পদ্মাসেতু তৈরি করেছে। এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদ্মাসেতু কারো পৈত্রিক সম্পত্তি নয় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সেখানে মির্জা ফখরুল বলেন-

‘তথ্যমন্ত্রী তো বলছেন- বিএনপি ওপর দিয়ে যাবে না নীচ দিয়ে? মানে এটা কি আপনাদের পৈত্রিক সম্পত্তি?

মির্জা ফখরুলের দাবি, বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করে। তিনি বলেন-
‘আমাদের দলই হলো উন্নয়নের দল, সৃজনশীলতার দল। আমরা কখনও কোনো নেগেটিভ রাজনীতি করি না। সব সময় পজিটিভ পলিটিক্স করি। আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো বলি। সেটা বলতে গেলেই তাদের গায়ে লাগে।’

বিএনপি মহাসচিব বলেন, মানুষের পকেট কেটে সব নেওয়া হচ্ছে। উন্নয়নের নামে পুরোপুরিভাবে একটা লুটপাট। প্রত্যেকটা জায়গায় তারা এখন মুনাফা খোঁজে। বাড়িঘর বানাচ্ছে, উড়াল সেতু বানাচ্ছে, মেগা প্রজেক্ট বানাচ্ছে। মেগা লুট করছে।

এই দেশের উন্নয়ন শুরুই হয়েছে বিএনপির সময়ে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উন্নয়ন বলতে গুটি কয়েক মানুষের উন্নয়ন নয়, উন্নয়ন বলতে বোঝায় সাধারন জনগণের উন্নয়ন। উন্নয়নের ভিত্তি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, সেই ভিত্তির ওপরেই এখন উন্নয়ন হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।