সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা ভাইরাসে বাজার ব্যবসায়ী মালিক সমিতির সতর্কতাবস্থা | চ্যানেল খুলনা

করোনা ভাইরাসে বাজার ব্যবসায়ী মালিক সমিতির সতর্কতাবস্থা

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। বড় বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে মাইক দিয়ে প্রতিদিন সকল থেকে রাত পর্যন্ত সকলকে সচেতন থাকার জন্য আহবান জানানো হয়। বিভিন্ন এলাকায় প্রচার পত্র বিতরণ করা হয়েছে এবং বাজারের গুরুত্বপূর্ন মোড়ে বড় বড় প্লাটিকের ড্রামে পানি ও সাবান রাখা হয়েছে। বাজারে আগত ব্যবসায়ী, ক্রেতা, শ্রমিক, রিকসা, ভ্যান, ঠেলাগাড়ি চালকসহ সর্বস্তরের মানুষ সাবান দিয়ে হাত ধুচ্ছেন। গত কয়েকদিন আগে থেকে এই ব্যবস্থা করা হয়েছে।
খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান ও ব্যবসায়ী সুব্রত হালদার তপা এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসে আতংকিত হলে চলবে না। সচেতন হতে হবে। সরকারি নির্দেশ মেনে চলতে হবে। বিবৃতিদাতারা করোনাভাইরাসে আতংকিত না হয়ে সকলকে সচেতন হওয়ায় আহবান জানান। -খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।