সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এলডিপিতে ভাঙনের সুর, আসছে নতুন কমিটি | চ্যানেল খুলনা

এলডিপিতে ভাঙনের সুর, আসছে নতুন কমিটি

চ্যানেল খুলনা ডেস্কঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে কর্নেল (অব.) অলি আহমদকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা হচ্ছে শিগগিরই। নতুন কমিটিতে সভাপতি থাকছেন আব্দুল করিম আব্বাসী এবং মহাসচিব পদে শাহাদৎ হোসেন সেলিম।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এলডিপির কয়েকজন নেতারা একত্রে বৈঠক করেন।

বৈঠক সূত্র জানায়, এলডিপি সভাপতি অলি আহমদ গত ৯ নভেম্বর সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন। তার দাম্ভিকতায় নেতারা ক্ষুব্দ, এ কারণে তারা আজ বৈঠক করেন। বৈঠকে আব্দুল করিম আব্বাসী এবং শাহাদৎ হোসেন সেলিমের নেতৃত্বে গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এলডিপি থেকে অলি আহমদসহ কয়েকজনকে অব্যাহতি দেয়া হবে। বার্ধক্যজনিত কারণে তারা রাজনীতি তথা দলের মধ্যে ভূমিকা রাখতে পারছেন না।

ক্ষুব্দ নেতাদের এ বৈঠকে উপস্থিতি ছিলেন শাহাদৎ হোসেন সেলিম। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা বৈঠক করে আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এলডিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। ওই সংবাদ সম্মেলনে আমরা দলের সার্বিক বিষয়ে জাতির সামনে স্পষ্ট করব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।