সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এপিএ-তে পুনরায় প্রথম বিএইচবিএফসি | চ্যানেল খুলনা

এপিএ-তে পুনরায় প্রথম বিএইচবিএফসি

সরকারের সাথে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। গত ৩০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)’র যুগ্মসচিব ও এপিএ ফোকাল পয়েন্ট জনাব মাকছুমা আকতার বানু স্বাক্ষরিত এতদসংক্রান্ত ফলাফলপত্রে প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ এ সাফল্যের তথ্য প্রকাশিত হয়। বিএইচবিএফসিসহ এফআইডি’র আওতাধীন তিন ক্যাটাগরীর মোট ১৮টি দফতর/সংস্থা ২০২১-২০২২ অর্থবছরে এ বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে। এবছরও বিএইচবিএফসি’র প্রাপ্ত নম্বর ক্যাটাগরী নির্বিশেষে উক্ত ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। মোট ১০০ নম্বরের মধ্যে ৯৮.৩৭ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে বিএইচবিএফসি। বিগত ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরেও প্রতিষ্ঠানটি সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এপিএ-তে প্রথম স্থান লাভ করেছিল।
এপিএ-তে রাষ্ট্রায়াত্ব সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পুনরায় প্রথম স্থান অর্জন করায় বিএইচবিএফসি’র এপিএ টিম লিডার ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব অরুন কুমার চৌধুরী তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এফআইডি’র সংশ্লিষ্ট সকল নির্বাহী, বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যানসহ সকল পরিচালকবৃন্দ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম মহোদয়কে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের সুযোগ্য নেতৃত্ব, নির্দেশনা এবং সর্বাত্মক সহযোগিতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এসময় তিনি এ সাফল্যকে কর্পোরেশনের মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরন্তর নিরলস পরিশ্রমের ফসল মর্মেও অভিহিত করেন এবং সকলকে অভিনন্দন জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।