সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উদযাপিত হলো ভিবিডি খুলনার ১০বছর পূর্তি উৎসব | চ্যানেল খুলনা

উদযাপিত হলো ভিবিডি খুলনার ১০বছর পূর্তি উৎসব

ভিবিডি খুলনার এক দশকপূতি উদযাপিত। জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইংস ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভলান্টিয়ার ছড়িয়ে আছে বাংলাদশের ৬৪ জেলায়। এর মধ্যে অন্যতম খুলনা জেলা ভিবিডি টিমের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। শুক্রবার (৩ ডিসেম্বর) সংগঠনটির ১০ বছর পূর্তি উপলে শহরের ময়লাপোতা সংলগ্ন কেডিএ এভিনিউ, ইকবাল নগর মোড়ে রাইটসাইট এডুকেশন সময় সেন্টার এর নতুন ভেন্যুতে ‘Decade of Unity’ নামে অনুষ্ঠিত হয় এক দশকপূর্তি উদযাপন ও নব নিযুক্ত কমিটি মেম্বারদের বরণ অনুষ্ঠান।
সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এস এম নুর হাসান জনি, খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, খুলনার অধ্য আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ভিবিডি খুলনা জেলা শাখার সহ-সভাপতি এনামুল হাসান। এছাড়াও খুলনা ডিভিশন বোর্ড মেম্বার সহ বাংলাদেশের বিভিন্ন জেলা শাখার সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
অনুষ্ঠানে আগত ইয়ুথদের আগামী দিনের দেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
১০বছর পূর্তি উপলে কেক কেটে উদ্বোধন ঘোষণা, ভিবিডি ন্যাশনাল বোর্ডের সাথে কনফারেন্স সেশন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশনের ইত্যাদি ইত্যাদি পর্ব নিয়ে ১০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠান ছিল আনন্দমূখর ও ভিবিডিয়ানদের মিলনমেলা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।