সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর | চ্যানেল খুলনা

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে কাভার্ডভ্যান চাপায় আব্দুল হেকিম (৮০) ও আজমলা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান। নিহতরা ময়মনসিংহ সদরের পাড়াইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুজন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফরিদপুরে স্ত্রীর হাতের কবজি কেটে দেওয়ায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে কলেজশিক্ষকের লাশ মিলল পুকুরে

জাহাজে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়াটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা : অর্থমন্ত্রী

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

মুন্সিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।