সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী যুব আন্দোলন ২৭ নং ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সভাপতি মাহমুদ, সম্পাদক রুবেল

ইসলামী যুব আন্দোলন ২৭ নং ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার (২৯ মার্চ) বিকাল ৪ টায় খুলনার একটি অভিজাত হোটেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ২৭ নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস গাজী, প্রধান বক্তা ছিলেন সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সদর থানার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ গাজী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম বাংলাদেশ ২৭ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আখতারুজ্জামান সুমন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুর আলম।

সম্মেলন ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুহা রফিকুল ইসলাম, মোঃ হাসান, মুহা রুবেল হাওলাদার, মোঃ টিপু সুলতান।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য ২৭ নং ওয়ার্ড যুব আন্দোলনের সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাহমুদ, সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাওলাদারের নাম ঘোষণা করে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।