সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মাহদী হাসান মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান নাদীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন ইবনে সরোয়ার বলেন, মাহে রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক অনন্য প্রশিক্ষণকাল। রমজান আমাদের অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে শিক্ষা দেয়। তিনি বলেন, একজন ছাত্রের জন্য রমজানের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ, সমাজ ও ইসলামের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদেরকে কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শিক ছাত্রসমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং রমজানের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সমাজে নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আব্দুর রশিদ, সেক্রেটারি মোমিন ইসলাম নাছিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইন্জিনিয়ার এজাজ মানসুর, আলফাত হোসেন লিটন, ডা. সেলিম হোসাইন।

সভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাবিবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ, দাওয়াহ সম্পাদক বায়েজিদ আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক ইবাদত শিকারি, কওমি মাদ্রাসা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলিয়া মাদ্রাসা সম্পাদক আল আমিন শেখ, স্কুল ও কলেজ সম্পাদক আবু বকর সিদ্দীক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য শাহ জালাল।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।