সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খুলনা ১৬ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা ১৬ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আওতাধীন ১৬ নম্বর ওয়ার্ড শাখার সদস্য তারবিয়াত, পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় স্থানীয় রউফ ঢালী কমিউনিটি সেন্টারে ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ শেখ আব্দুর রাকিব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী ও সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতী ইমরান হোসাইন। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বয়রা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম, মাওলানা ইকবাল মাহমুদ, মোঃ আবু হানিফ, রেজাউল করিম, শেখ আলী আকবর, মোহাম্মদ আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুন্সি বশির আহমদ, সেক্রেটারী মোঃ আল আমিন মীর, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম সহ ওয়ার্ড শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুফতি আমানুল্লাহ সাহেব এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।