সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের | চ্যানেল খুলনা

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গোটা ওলামা সমাজ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘সাদা কাপড়ে দাগ বেশি লাগে। যাদের চরিত্র কালো, ওখান থেকে কিছুই খুঁজে পাবেন না। কিন্তু যার চরিত্র ভালো, ওখানে একটু হালকা দাগ লাগলে দেখা যাবে।’

সম্মেলনে উপস্থিত আলেমদের নিজেদের চরিত্র ও আমলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, ‘দুই-একটা অঘটনের কারণে গোটা ওলামা সমাজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়।’

তাফসিরের মঞ্চে বক্তব্য দেওয়ার আগে নিজের আমল ও বক্তব্যের মধ্যে সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেন জামায়াত আমির। তিনি বলেন, কোন কথা বললে তা নিজের আমলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, তা আগে ঠিক করতে হবে। নিজে যে আমল করেন না, এমন কোনো কথা—ভালো হলেও—অন্যকে বলার আগে নিজে তা পালন করার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের মানুষ নানা দিক থেকে কষ্টের মধ্যে রয়েছে। শুধু খাদ্য ও পোশাকের সংকট নয়, মানুষের ইজ্জত ও জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। কে কখন কোথায় হারিয়ে যাবে কিংবা কে অপমানের শিকার হবে, তার কোনো নিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ অবস্থায় আলেমদের জাতিকে পথ দেখানোর ‘রাহাবার’ হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান শফিকুর রহমান।

সম্প্রতি জাতীয় সংসদে কোরআন-সুন্নাহর সুস্পষ্ট লঙ্ঘন হয়—এমন একটি আইন পাস হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আলেমদের ‘দায় ও দরদ’—দুই বিষয়কে গুরুত্ব দিয়ে কথা বলার আহ্বান জানান জামায়াত আমির।

তিনি বলেন, মানুষ ভুল করতে পারে; ব্যক্তি পর্যায়েও ভুল হতে পারে, আবার সামষ্টিকভাবেও ভুল হতে পারে। তাই সংশোধনের সুযোগ রেখে সমালোচনা করার পরামর্শ দেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।