সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আ’লীগ নেতা শহীদ এসএমএ রবের ২০তম শাহাদত বার্ষিকী মঙ্গলবার | চ্যানেল খুলনা

আ’লীগ নেতা শহীদ এসএমএ রবের ২০তম শাহাদত বার্ষিকী মঙ্গলবার

খবর বিজ্ঞপ্তি:: মঙ্গলবার ১১ আগস্ট মঙ্গলবার, আওয়ামী লীগ নেতা শহীদ এস এম এ রবের ২০তম শাহাদত বার্ষিকী। ২০০০ সালের এদিন পবিত্র জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হন। মৃত্যুকালীন এস এম এ রব খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।
দিবসটি উপলক্ষে এস এম এ রব স্মৃতি পরিষদ খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ, মরহুমের পরিবার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে স্মৃতি পরিষদের উদ্যোগে সকাল ১১টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা অর্পণ। বাদ যোহর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদে দোয়া অনুষ্ঠান। এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মসজিদে দোয়া মাহফিল, এতিমদের মাঝে নতুন কাপড় ও খাবার বিতরণ।
গতকাল বৃহস্পতিবার সকালে স্মৃতি পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব চ ম মুজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আাসাদুজ্জামান রিয়াজের পরিচালনা অনুষ্ঠিত সভায় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।