সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমরা অবসরপ্রাপ্ত নাবিক, পারিবারিক মিলন মেলা ২০১৯ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আমরা অবসরপ্রাপ্ত নাবিক, পারিবারিক মিলন মেলা ২০১৯ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা বিভগের আওতাধীন জেলা সমূহের অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীদের নিয়ে গঠিত “আমরা অবসরপ্রাপ্ত নাবিক (খুলনা জোন)” পারিবারিক মিলন মেলা-২০১৯  শুক্রবার (২৭ ডিসেম্বর) সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর গল্লামারী খুলনাস্থ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে রেজিষ্ট্রেশন ও শুভেচ্ছা উপহার বিতরণ শেষে পবিত্র কোরআন তেলওয়াত গীতা পাঠের মাধ্যমে শুরু হয় । সভাপতি জনাব এস এম এ জলিল, পেটি অফিসার রেডিও সুপারভাইজার (জেনারেল) ও সাধারণ সম্পাদক এম ওয়ালিদ হোসেন, মাস্টার চীফ পেটি অফিসার (জিআই) স্বাগত বক্তব্য রাখেন । অনুষ্ঠানে মোঃ মোসলেহউদ্দিন তুহিন-এর সঞ্চালনায় পরিচিতি পর্ব, ভদ্র মহিলাদেরকে উপহার প্রদান, ছোট ছলে- মেয়েদের উপহার প্রদান, ছেলে ও মেয়েদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা শেষে নামাজের জন্য বিরতীর পর দ্বিতীয় পর্বে দুপুরের খাবারের পর পুরুষ ও মহিলাদের অংশগ্রহণে ঝুড়িতে বাস্কেট নিক্ষেপ প্রতিযোগিতা শেষে নাবিকদের বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ছেলে- মেয়েদের সম্মাননা স্মারক ও পাকিস্তান নৌ-বাহিনীতে চাকুরীতে যোগদানকারী তিনজন অবসরপ্রাপ্ত প্রবীন নাবিক এ এ আজিজ, পিও (মেড), এম এ গফুর, সিআরএস এবং এম এ মান্নান, পিওআরএস-কে বিশেষ পুুরুষ্কার প্রদান, ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং লাকী কুপন ড্র-এর সর্বশেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার
বিতরন করা হয়। উল্লেখ্য যে, এ মিলন মেলায় প্রায় দুইশতাধিক সদস্য অংশ গ্রহন করেন ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।