সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী আন্দোলন খুলনা মহানগরের আলোচনা সভা | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী আন্দোলন খুলনা মহানগরের আলোচনা সভা

বাংলা এমন একটি ভাষা যার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে। পৃথিবীতে আমরা একমাত্র জাতি যারা তার নিজের ভাষার জন্য রক্ত, জীবন বিলিয়েছে। রক্ত অর্জিত এই ভাষার যথাযথ মর্যাদা দেওয়া ও সম্মান রক্ষা করা প্রতিটি বাঙালির নৈতিক দায়িত্ব। যার কারণে সর্বাবস্থায় এদেশের ভাষা ও সংস্কৃতিকে ভিনদেশী প্রভাব মুক্ত রাখার বিষয় সতেচন থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।কারণ দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। সুতরাং এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে অবশ্যই ভিনদেশী সংস্কৃতি মুক্ত করতে হবে।

আজ ২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামে ভাষা শহীদের মর্যাদা শীর্ষক আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, মুফতি গোলামুর রহমান, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতি মাহবুবুর রহমান, আলহাজ্ব মাহতাব উদ্দিন, আলহাজ্ব শোয়েবুর রহমান, আলহাজ্ব আব্দুল হাকিম, এস এম ফরহাদ হেসেন, আলহাজ্ব হুমায়ুন কবির, আলহাজ্ব আবু বেলাল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারি আবু গালিব, এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডভোকেট কামাল হোসেন, আলহাজ্ব আমজাদ হোসেন, মুফতি ইলিয়াস মাঞ্জুরী, আলহাজ্ব শফিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জি এম গোলাম কিবরিয়া, আলহাজ্ব সারোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, এইচ এম আরিফুল ইসলাম, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈন উদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, আলহাজ্ব মারুফ হোসেন, হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হোসেন, কাজী তোফায়েল হোসেন।
আলোচনা সভা শেষে ভাষা শহীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।