সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আইইবি খুলনা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত | চ্যানেল খুলনা

আইইবি খুলনা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত

মহান বিজয় দিবস-২০২১ ও ৫০ বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আইইবি খুলনা কেন্দ্রের উদ্যোগে গল্লামারীস্থ স্মৃতিসৌধে পুস্পস্তাবক পুস্পস্তাবক অর্পণ এবং আলোচনা সভা আয়েজন করা হয়।
১৯৭১সালের মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও যথাযথ সম্মান প্রদর্শনার্থে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের প্রকৗশলীদের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর-২০২১ সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারীস্থ স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ করা হয়। খুলনা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্ পিইঞ্জ এর নেতৃত্বে সম্মানী সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, ভাইস-চেয়ারম্যান(এইচআরডি) প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া, কাউন্সিল সদস্য প্রকৌশলী এম.ডি. কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ মুরাদুল ইসলাম, প্রকৌশলী খন্দকার মাহফুজ-উদ-দারাইনসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ করেন।
এছাড়া ২য় পর্বের অংশ হিসেবে ১৭ ডিসেম্বর বিকাল ৪ টায় আইইবি ভবনের সভাকক্ষে মহান বিজয় দিবস-২০২১ ও ৫০ বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তীর উপর আলোচনা সভা আয়োজন করা হয়। আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্ পিইঞ্জ এর সভাপতিত্বে ও কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ নূরুজ্জামান। মহান বিজয় দিবসের উপর আলোচনাকালে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিশিকাময় দিন গুলির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
অত্র কেন্দ্রের চেয়ারম্যান মহোদয় তাঁর বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১৯৭১ সালে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন-এ অনুপ্রাণিত হয়ে এদেশের সকল শ্রেণীপেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়েন এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষরন মুক্তিযুদ্ধ কওে, ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনদের আতœত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে।
গৌরবময় বিজয়ের ৫০ বছর পূর্তিতে সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে স্মৃতিচারণ করে আরও যাঁরা বক্তব্য রাখেন আইইবি খুলনা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, কাউন্সিল সদস্য প্রকৌশলী এম.ডি. কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কাউন্সিল সদস্য প্রকৌশলী নিবিড় মন্ডল, প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান তারেক, প্রকৌশলী মোঃ রুমেন রায়হান প্রমুখ। বিজয় দিবসের এ অনুষ্ঠানে অত্র কেন্দ্রের উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। পরিশেষে চেয়ারম্যান মহোদয় উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে প্রকৌশলীদের কাজ করার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।