সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অচল ব্যাক্তিকে হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা করলো খুলনা ফাউন্ডেশন | চ্যানেল খুলনা

অচল ব্যাক্তিকে হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা করলো খুলনা ফাউন্ডেশন

খালিশপুরের অসহায় ও দরিদ্র মানুষের কাছে এখন একটি ভরসার নাম । গত বছর দুয়েক ধরে বিভিন্ন সামাজিক ও জাতীয় উৎসব এ নানামুখী পদক্ষেপ এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছে।

এর ধারাবাহিকতায় এবার একজন বৃদ্ধ অসহায় ব্যাক্তি কে হুইলচেয়ার প্রদান করেছে। লোকটি বিগত ২০১৬ সাল থেকে কয়েকবার স্ট্রোক করে বর্তমানে প্যারালাইজড অবস্থায় আছেন। তার পরিবারের লোকেরা খুলনা ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্মীরা তার কাছে হুইলচেয়ার এবং কিছু নগদ অর্থ সাহায্য পৌছে দেন। লোকটির পরিবারের সাথে কথা বলে জানা যায় তিনি বিগত কয়েকবছর ধরে এই অবস্থায় কষ্ট ভোগ করছেন। সুস্থ অবস্থায় তিনি অনেক চঞ্চল ছিলেন এমনকি এখন ও বাইরে যাওয়ার চেষ্টা করেন বারবার। কিন্তু তার অসহায় পা আর আগের মত নেই বলে তিনি ঘরবন্দী ছিলেন এতদিন।
হুইলচেয়ার পেয়ে তার অশ্রুসজল চোখে যে খুশির ঝিলিক দেখা যায়,তাতেই খুলনা ফাউন্ডেশন এর সাফল্য। ওই ব্যক্তির চোখে স্বাধীনতার আনন্দেই খুলনা ফাউন্ডেশন এর স্বার্থকতা। হুইলচেয়ার বিতরণের সময় সেখানে উপস্তিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ফারহান সাদিক লাবীব,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম,নিলয় ও অর্নব সহ কতিপয় কর্মী।

“অন্তত একটি মানুষের মুখে হাসি” ফোটানোর উদ্দেশ্যে খুলনা ফাউন্ডেশন যে যাত্রা শুরু করেছিল এতদিন পর হিসেবে তাদের কাজে তারা অনেকটাই সফল বলে তারা মনে করে। এবং ভবিষ্যৎ এও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।