সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অগ্রপথিক সাচিয়াদহের মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা | চ্যানেল খুলনা

অগ্রপথিক সাচিয়াদহের মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রপথিক সাচিয়াদহ এর পক্ষ থেকে খুলনার তেরখাদায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধেকল্পে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিধি মেনে মাস্ক বিতরণ এবং প্রচারণায় করে সংগঠনের সদস্যবৃন্দ। এক সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে।
“অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক সেচ্চাসেবী সংগঠন সাচিয়াদহ গ্রামের ১৯ জন তরুণ যুবকদের উদ্যেগে গঠিত হয়েছে। উক্ত সংগঠনের সদস্যদের মাধ্যমে এলাকার নানাবিধ উন্নয়নমূলক কর্মকা- সম্পাদিত হচ্ছে। উল্লেখ্য “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি- ড. লিটন বিশ্বাস; উপদেষ্টা- নবেন্দু বিশ্বাস; সভাপতি- মিলন টিকাদার; সহ-সভাপতি- রাজেশ টিকাদার; সহ-সভাপতি- মিঠুন বিশ্বাস; সাধারণ সম্পাদক- ডাঃ অপূর্ব বিশ্বাস; সাংগঠনিক সম্পাদক- জয়ন্ত ঘরামী; কোষাধ্যক্ষ- অমিত বিশ্বাস-সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ- উত্তম কুমার ঢালী; বিকাশ মন্ডল; রাজীব টিকাদার; লিপ্টন বিশ্বাস; শংকর মন্ডল; নিশিকান্ত বিশ্বাস, সৌরভ বিশ্বাস; প্রশান্ত বালা; নবজিৎ বিশ্বাস; নিতিশ বিশ্বাস এবং সোহাগ বিশ্বাস।
এছাড়াও ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সংগঠনের পক্ষে অত্র এলাকার অনেক সামাজিক উন্নয়নমূলক কর্মকা- সম্পাদিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ, করোনা কালে অসচ্ছল পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি তুলে দিয়েছে, মুজিবশতবর্ষ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্কুল কেন্দ্রিক ফলোজ, বনোজ, ঔষধি বৃক্ষ রোপন, বিশ্ব শান্তির জন্য কালীবাড়ি প্রর্থনা সভা, করোনা ও ডেঙ্গু বিষয়ক প্রচারণা, মাইকিং, লিপলেট বিতরণ ও ব্যনারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও কামারোল সার্বজনীন মহাশ্মাশানের নিরাপত্তা উন্নয়নকল্পে ১০০ সুপারি গাছসহ ফলজ ও বনজ বৃক্ষ রোপন ও মাদক বিরোধী আলোচনা সভার মাধ্যমে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।-বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।