সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Future Gateway - র উদ্দোগে করপোরেট গ্রুমিং কোর্স সম্পন্ন | চ্যানেল খুলনা

Future Gateway – র উদ্দোগে করপোরেট গ্রুমিং কোর্স সম্পন্ন

চ্যানেল খুলনা ডেস্কঃ শুক্রবার খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে Future Gateway- র আয়োজনে দিনব্যাপী করপোরেট গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তি নির্ভর ব্যাবসা ও চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে প্রশিক্ষনার্থীদের নানান দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। করপোরেট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী চাকুরী প্রার্থী দের সাথে ইন্ডাস্ট্রিয়াল নলেজ শেয়ার করা হয়। প্রতিষ্ঠান টির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠান টির উপদেষ্টা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহাকারী অধ্যাপক শেখ মাহরুফুর রহমান, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি র ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র লেকচারার আনিসুর রহমান এবং সিটি গার্লস কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজিজুল হক। করপোরেট প্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন লংকা বাংলা ফাইনান্সের রিটেইল ইনচার্জ হাসানুল বান্না শিবলি, ভিভো মোবাইলের মার্কেটিং ম্যানেজার এইচ এম রাব্বি।
প্রশিক্ষণ শেষে জানানো হয় কোর্স সমাপ্তকারীদের মধ্যে শীঘ্রই সার্টিফিকেট প্রদান এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে জব প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে।- খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।