সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শান্তিপূর্ণ সহাবস্থানের নজির দুনিয়ার ইতিহাসে বিরল : মঞ্জু | চ্যানেল খুলনা

শান্তিপূর্ণ সহাবস্থানের নজির দুনিয়ার ইতিহাসে বিরল : মঞ্জু

খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীন ভাবে নিজ নিজ ধর্মসহ নানা আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির দুনিয়ার ইতিহাসে বিরল। সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত। অতীতের নেয় যে কোন উৎসব পার্বনে খুলনা বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে এবং থাকবে।

তিনি শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর বয়রা রায়েরমহল ১৬নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশকে পুনর্গঠন করতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।’ পূজায় নিরাপত্তা নিশ্চিতে তিনি প্রশাসনের প্রতি আহবন জানান।

বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, শেখ জামিরুল ইসলাম জামিল, শেখ জাফিরুল ইসলাম, সরদার রবিউল ইসলাম রবি, শেখ আব্দুল গফ্ফার, খন্দকার আকিরুল ইসলাম, মিজানুজ্জামান তাজ, মোস্তফা জামান মিন্টু, আবুল কাশেম, খান আবু দাউদ, হারুনার রশিদ হারুন, আমির হোসেন বাচ্চু, হাফিজুর রহমান টুটুল, মুশফিকুর রহমান অভি, জাহিদুল ইসলাম, বাবুল হোসেন, হারুন মোল্লা, পারভেজ মোড়ল, টিটু, কামাল, রাফি, শেখ ইসমাইল, রফিকুল, জাকির, মোল্লা কবির উদ্দিন, শেখ মফিজ, পরিতোষ ঘোষ, সাধন ঘোষ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।