সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0-4064x3048-0-0-{}-0-12#

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩ ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করে। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী নবীন প্রকৌশলীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খুলনায় সাংবাদিকদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ে আলোচনা সভা

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।