সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এনসিপি থেকে পদত্যাগ সাবেক ২ সেনা কর্মকর্তার | চ্যানেল খুলনা

এনসিপি থেকে পদত্যাগ সাবেক ২ সেনা কর্মকর্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তাঁরা হলেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এ কারণে এনসিপিতে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব।’

পদত্যাগের কারণ সম্পর্কে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনো সুরাহা মেলেনি।

এনসিপির নেতারা নিজস্ব বলয়ের বাইরে গিয়ে ‘কাউকে ‌বিশ্বাস করতে পারার মানসিকতা রাখেন না’ বলেও এ সময় অভিযোগ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মাহমুদ ও মো. সালাউদ্দিন জানান, তাঁরা দুজনই এনসিপির আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের চিঠি পেয়েছি। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।