সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: রাশেদ খাঁন | চ্যানেল খুলনা

নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেন, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এই হামলা শুধু নুরুল হক নুরের ওপর নয়, এটা গণঅভ্যুত্থানের ওপর হামলা। সুতরাং নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দাবিতে বুধবার বিকেলে রাজধানীর পল্টন মোড় অবরোধ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে এক ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে রাখেন।

অবরোধ কর্মসূচিতে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাংলাদেশের দল নয়। এরা ভারতের দল। আপার মত জাপাকেও ভারতের পাঠাতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা গ্রেপ্তার হলে, জিএম কাদের কেন গ্রেপ্তার হয় না? কারা কাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? এইবার জাতীয় পার্টিকে বিরোধীদল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দলকেও নিষিদ্ধ করতে হবে।

এ সময় পল্টন মোড় অবরোধের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই অবরোধের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঠান্ডা কথা সরকারের কানে ঢোকে না, যে কারণে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি হলো– ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’র ব্যানারে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে সংহতি সমাবেশ। এই সমাবেশ আমাদের ঐক্য প্রতিষ্ঠার সমাবেশ।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ আব্দুজ জাহেরের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল,যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সভাপতি নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।