সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় অ্যালাইন্সে উইথ লোকাল মিডিয়ার সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় অ্যালাইন্সে উইথ লোকাল মিডিয়ার সভা অনুষ্ঠিত

নারীর ও শিশু সুরক্ষায় প্রান্তিক জনগন যেন তারা তাদের নিজস্ব মতামত প্রেস মিডিয়ার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে পারে-এ জন্য পারায়ন প্রকল্প কর্তৃক মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস) এর সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে একটি অ্যালাইন্সে উইথ লোকাল মিডিয়ার সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, সুইজারল্যান্ড ও কানাডা’র অর্থায়নে নাগরিকতার ও জেএফএ সহযোগিতায় অপরাজয় বাংলাদেশ কনসোর্টিয়াম এর মাধ্যমে বাংলাদেশের ৬টি বিভাগে “নারী ও শিশু সুরক্ষায়” প্রান্তিক জনগন নিয়ে কাজ করছে। অপরাজয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক-মিস ওয়াহিদা বানু স্বপ্না এবং মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস) এর নির্বাহী পরিচালক-মিস শামীমা সুলতানা শীলু উভয়ই একমত পোষন করেন যে, নারী ও শিশুদের উন্নয়নে আমাদের কাজ করা উচিত।

এই লক্ষ্যে পারায়ন প্রকল্প- খুলনায় ২ লাখ ৪৩ হাজার ৫৩২ প্রান্তিক উপকারভোগীদের মাথায় নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যেমন: উঠান বৈঠক, কমিউনিটি ডায়ালগ, পাবলিক হেয়ারিং অন ওমেন রাইটস্, স্থানীয় নেতাদের সংবেদনশীল সভার সুযোগ করা, এদের মধ্যে মহিলা মুক্তি সঙ্গীদল, যুব দল, সিবিও দল এর প্রত্যেকে নিজ নিজ এলাকায় নারী ও শিশুদের অধিকার নিয়ে স্থানীয় সরকার, স্টেক হোল্ডারের সাথে লিংকেজ করে থাকে। প্রান্তিক জনগোষ্ঠি তাদের সমস্যা শেয়ার করতে পারে তার জন্য একটি পরিবর্ত কর্ণার আছে। যেখানে অবহেলিত নারী অথবা ভিকটিম নারীদের অধিকার পাবার জন্য তাদেরকে কাউন্সিলিং ও আইনি সহায়তার পাবার লক্ষ্যে বিভিন্ন জায়গায় রেফার করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।