সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় সভাপতির ১ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

ফকিরহাটে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় সভাপতির ১ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে দোয়া মাহফিল

বাগেরহাট জেলার ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব এর ১ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) বাদ আসর দোয়া মাহফিলটি ফকিরহাট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল ফকিরহাট উপজেলা শাখার আয়োজনে এদিন দোয়া মাহফিলের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জাতীয়তাবাদী মৎস্যজীবি দল ফকিরহাট উপজেলা শাখার সভাপতি খান শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান লাচ্চু এবং স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহীদুল আলম, যুগ্ম আহবায়ক শেখ শরিফুল কামাল কারিম ও খান লিয়াকত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কবির আহমেদ ও বিএনপি নেতা শেখ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম। দোয়া মাহফিলে ফকিরহাট উপজেলা বিএনপি, মৎস্যজীবিদল সহ সকল অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন ফকিরহাট মডেল মসজিদের খতিব মুফতী মাহমুদুল হাসান কামরুল।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।