সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজধানীর মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারে মিলল ২ মরদেহ | চ্যানেল খুলনা

রাজধানীর মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারে মিলল ২ মরদেহ

‎রাজধানীর মৌচাকে বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ দুটির পরিচয় জানা যায়নি। সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

‎‎পুলিশ ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জানান, হাসপাতালের বেজমেন্টে প্রাইভেট কারটি পার্ক করা ছিল। সকালে গাড়িতে দুটি মরহেদ দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন।

‎রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে জানান, গাড়ির ভেতরে দুজনের মরদেহ পাওয়া যায়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে গাড়ির নম্বর যাচাই করে গাড়ির মালিক জোবায়ের আহমেদ সৌরভ এবং গাড়ির চালক নিজাম বলে জানা গেছে। মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে আসার পর জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।