সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত | চ্যানেল খুলনা

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট নিরসনে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ড কেরানীগঞ্জের ইকুরিয়ায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ জুলাই) এ লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ইকুরিয়ায় নতুন বাস টার্মিনাল স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এ ছাড়া, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসও উপস্থিত ছিলেন।

বর্তমানে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বিপুলসংখ্যক আন্তঃজেলা বাস চলাচল করে। এসব বাসের কারণে গুলিস্তান, বঙ্গভবন, গোলাপশাহ মাজার, দৈনিক বাংলা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বাসস্ট্যান্ডটি রাজধানীর বাইরে প্রবেশমুখের কাছাকাছি ইকুরিয়ায় স্থানান্তর করা হলে বাসগুলোকে আর শহরের কেন্দ্র পর্যন্ত প্রবেশ করতে হবে না। এতে গুলিস্তানসহ কেন্দ্রীয় এলাকার যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া, নতুন টার্মিনালটি নির্মিত হলে যাত্রীসেবা আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে, বাস পার্কিংয়ের স্থায়ী ব্যবস্থা তৈরি হবে এবং রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্রবেশ করা ও বের হওয়া যানবাহনের চলাচলও আরও সহজ হবে বলে মনে করছেন পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।