সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা | চ্যানেল খুলনা

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

রাজধানীর সদরঘাট এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। এ সময় প্রকাশ্যে ধূমপান এবং লঞ্চে বাধ্যতামূলক ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় তিনজনকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সদরঘাট টার্মিনাল ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সাইফুন্নাহার।

অভিযান চলাকালে সদরঘাট টার্মিনালে ধূমপানের দায়ে মোহাম্মদ আবির নামে এক ব্যক্তিকে আইনের ধারা ৪ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রতিটি পাবলিক পরিবহনে দৃশ্যমান স্থানে ‘নো স্মোকিং’ সাইনেজ প্রদর্শন বাধ্যতামূলক হলেও ময়ূর-৭ ও এমভি সুরভি লঞ্চে তা না থাকায় ময়ূর-৭-এর ম্যানেজার আবুল এবং এমভি সুরভির সুপারভাইজার মোহাম্মদ শিমুলকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদরঘাট নৌ থানার সাব-ইন্সপেক্টর সজিব আহমেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস) এবং নাটাবের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রতিনিধিরা।

অভিযান-সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ধূমপানমুক্ত পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি-‘সামনে আসবি না, মাইরা ফালামু’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।