সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে : কেসিসি’র প্রশাসক | চ্যানেল খুলনা

জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে : কেসিসি’র প্রশাসক

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ শনিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। খুলনা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনে সকল শহিদের মায়ের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথি বলেন, জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ যে দুর্যোগের মধ্যদিয়ে অতিক্রম করছিল সেটারই অবসান ঘটিয়েছে ছাত্র-জনতার চব্বিশের গণআন্দোলন। এই আন্দোলনে ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি ঠিকই, তবে তার বিনিময়ে অনেক বাবা-মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে। সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা একজন বাবা-মা ভালোভাবে জানেন। স্বজন হারানোর ব্যথা শুধু সেই জানে যে হারিয়েছে।

এ সময় প্রধান অতিথি আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন করে একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে তো আর আমরা ফিরে পাবো না তবে এর প্রতিদান হিসেবে জুলাই সনদ হওয়া আবশ্যক বলে তিনি জানান।

অনুষ্ঠানে শহিদ শেখ মোঃ সাকিব রায়হানের মা নুরুন নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু সিদ্দিক শুভ্র, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনার সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জুলাই যোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য শেখ রাশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ দিদরুল আলম, শিক্ষার্থী সাইফ নেওয়াজ, জুলাই কন্যা শামসুন নাহার নিশিসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণআন্দোলন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্য, জুলাইয়ের মায়েরা, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থেকে আন্দোলনের সময়ের সহিংসতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।