সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ১০টি স্ট্যান্ডার্ডভিত্তিক সিরিজ কর্মশালা সম্পন্ন | চ্যানেল খুলনা

খুবিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ১০টি স্ট্যান্ডার্ডভিত্তিক সিরিজ কর্মশালা সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্ধারিত ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া বিষয়ে ১০ দিনব্যাপী ধারাবাহিক কর্মশালা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালাগুলোতে অংশ নেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের দুই শতাধিক শিক্ষক।

কর্মশালার শেষ দিনে সোমবার (৩০ জুন) আইকিউএসির সম্মেলন কক্ষে ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ১০: মনিটরিং, ইভ্যালুয়েশন এন্ড কন্টিন্যুয়াল ইমপ্রুভমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। অ্যাক্রেডিটেশনের মাধ্যমে আমরা শিক্ষার কাঙ্ক্ষিত মানদণ্ড অনুসারে আত্মমূল্যায়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম পাই, যা ক্রমাগত উন্নয়নের পথ তৈরি করে দেয়। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের তাদের ডিসিপ্লিনে প্রাপ্তব্য অ্যাক্রেডিটেশন অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।

অংশগ্রহণকারীরা অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ১০টি স্টান্ডার্ড এবং এর ক্রাইটেরিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনা পর্বে অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মানদণ্ড পূরণে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ, কৌশল এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।