সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আগামীকাল খুলনায় অনুষ্ঠিত হবে সেরা সাতারুর খোজে বাংলাদেশ | চ্যানেল খুলনা

আগামীকাল খুলনায় অনুষ্ঠিত হবে সেরা সাতারুর খোজে বাংলাদেশ

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে আগামিকাল সোমবার (১৬ জুন) দিনব্যাপি নগরীর সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাউল সুইমিং একাডেমিতে সেরা সাতারুর খোজে বাংলাদেশ-২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ নিয়ে গতকাল রবিবার বিকালে রেজাউল সুইমিং একাডেমিতে সংবাদ সম্মেলন করেন খুলনা ভেন্যু প্রতিনিধি ও সাবেক সুইমিং ফেডারেশনের সদস্য জিএম রেজাউল ইসলাম।

এসময় তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের লম্বা ট্রেনিংয়ের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন, সেই কার্যক্রমের অংশ হিসেবে খুলনা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেরা সাতারুর খোজে বাংলাদেশ-২০২৫ কর্মসূচি। এখানে অংশ নিতে পারবে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার শিশু কিশোরেরা।

তিনি আরও বলেন, বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। চূড়ান্ত পর্যায়ের এই বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে। ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে ‘খ’ গ্রুপে। বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় ট্যালেন্ট হান্ট প্রোগ্রামকে এগিয়ে নিতে সকৃষম হয়েছে। আশা করি এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে খুলনাসহ সারাদেশে সাঁতারে যে ক্রাইসিস চলছে, তা থেকে আমরা বের হয়ে আসতে পারব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেরা সাতারুর খোজে বাংলাদেশের খুলনা ভেন্যুর নির্বাচন কমিটি ও সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, মোঃ সোলাইমান, এম এইচ ঢালী, নাজিমুদ্দিন জুলিয়াস, জ্যোতীন্দ্রনাথ বিশ্বাস, মোঃ আলাউদ্দিন, শাহাজাহান রনি, মাহফুজুর রহমান শিলা, জুয়েল আহম্মেদ প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।