সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়া হোক | চ্যানেল খুলনা

কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়া হোক

শিক্ষক লাঞ্ছনা ও ১৮ ফেব্রুয়ারির হামলার বিচারের মাধ্যমে দ্রুত একাডেমিক কার্যক্রমে চালুর দাবিতে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ মে) বেলা পৌনে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট কুয়েটের সকল ক্লাস পরীক্ষা, সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় তিন মাস ধরে আমাদের সকল একাডেমিক কার্যক্রম অচল হয়ে রয়েছে। আমাদের সকল কিছু স্থবির হয়ে রয়েছে। আমরা স্থবিরতার বিপক্ষে। আমরা চাই সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু হোক, ক্লাস পরীক্ষা চালু হোক এবং আমরা দ্রুত কুয়েট ক্যাম্পাস থেকে সকল কিছু সম্পন্ন করে বের হয়ে যেতে চাই। স্যারদের কাছে করজোড়ে প্রার্থনা করি, ছাত্রদের উপর যে জুলুম করা হয়েছে সেটার বিচার করা হোক, যারা এই নাক্কারজনক ঘটনার সাথে জড়িত আমরা চাই তাদের বিচারক হোক এবং আমরা শিক্ষক লাঞ্ছনারও বিচার চাই।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের ছাত্র ভাইদের উপর যারা জুলুম করেছে, যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কুয়েট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে সকল শিক্ষক লাঞ্ছিত হয়েছেন সেটারও বিচার কামনা করছি।

মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মুশফিক, আইইএম বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাগর, এমএসই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী হিমেল, ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাবমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম ও সিইসি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আতিক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।