সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির বিজিই ডিসিপ্লিনে সিনথেটিক বায়োলজির উপর সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির বিজিই ডিসিপ্লিনে সিনথেটিক বায়োলজির উপর সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে সোমবার (১২ মে) ‘Synthetic Biology Enables New Generation Biosensors for Environment and Health’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শুরু হওয়ায় এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির কিউশি চেয়ার প্রফেসর এবং ZJU-HIC Institute of Synthetic Biology College of Chemical and Biological Engineering-এর পরিচালক প্রফেসর বাওজুন ওয়াং এফআরএসসি (Prof. Baojun Wang FRSC)।

সেমিনারে তিনি সিনথেটিক বায়োলজির আধুনিক প্রয়োগ, পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য বায়োসেন্সর প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা এবং চীনের সাম্প্রতিক গবেষণাপত্রের সারাংশ তুলে ধরেন। কীভাবে জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি নতুন প্রজন্মের বায়োসেন্সর প্রযুক্তি পরিবেশগত দূষণ শনাক্তকরণ ও স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম সে বিষয়ে তিনি বিস্তর ব্যাখ্যা করেন।

আন্তর্জাতিকমানের এই সেমিনারে সূচনা বক্তব্য রাখেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ। এ সেমিনারে সংশ্লিষ্ট শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থান শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রফেসর ওয়াং-এর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।