সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
হাসপাতাল থেকে শিশু চুরি, যা মিলল সিসিটিভি ফুটেজে | চ্যানেল খুলনা

হাসপাতাল থেকে শিশু চুরি, যা মিলল সিসিটিভি ফুটেজে

মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক ছেলে শিশু চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে পালিয়ে যান বোরকাপরা এক নারী। শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু আব্দুর রহমান সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা সুমন মুন্সির ছেলে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে থানা ও গোয়েন্দা পুলিশ।

স্বজনরা জানায়, তিনদিন আগে অসুস্থ দু’বছরের মেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিলেন মা সুমি আক্তার। এ সময় গোলাপি রংয়ের বোরকাপরা এক নারী শিশু আব্দুর রহমানকে কোলে তুলে নেন এবং আদর করার জন্য হাসপাতালের বারান্দায় নিয়ে যান। মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে আব্দুর রহমানকে নিয়ে পালিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশু আব্দুর রহমানকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

নিখোঁজ আব্দুর রহমানের মা সুমি আক্তার বলেন, আমার সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার সন্তানকে ফেরত চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে এক শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খাদে

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত

সুনামগঞ্জে একই ইউনিয়নে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই প্রাণ গেল শিশু আরিফার

কুড়িগ্রামে গত এক সপ্তাহে হামের লক্ষণ নিয়ে ভর্তি ৮ শিশু

বগুড়া-৬ উপনির্বাচন, ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।