সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের এডমিন শুভাকাংখী এবং ফলোয়ারদের সম্মানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল। শুক্রবার (২১ মার্চ) বাদ আসর তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মসজিদ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আমাদের তেলিগাতী গ্রুপের প্রতিষ্ঠাতা সুজন পরশের সভাপতিত্বে এবং গ্রুপের এডমিন মাস্টার রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে আমাদের তেলিগাতী গ্রুপের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা সুজন পরশ। পরে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মীরেরডাঙ্গা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শিহাব উদ্দিন। তিনি দেশ, জাতি ও সকলের কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে আমাদের তেলিগাতী ফেসবুক গ্রুপের এডমিনদের মধ্যে উপস্থিত ছিলেন রাতুল, আবু সুফিয়ান, মোঃ বিল্লাল হাওলাদার, সাংবাদিক মোঃ শফিউদ্দিন শফি, একে তাজ, জাহাঙ্গীর হোসেন, কাজী ইমরান, মিল্টন, রবিউল ইসলাম, চন্দ্রশেখর, সৈয়দ শাহজাহান, জুবায়ের আলম নয়ন, মনজুরুল হাসান, নাহিদ খান বিপ্লব, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, জয়নাল এবং দোলন।

এছাড়াও উপস্থিত ছিলেন এস এম ইসহাক হোসেন, মোঃ ফয়সাল হোসেন,সজল ঢালী মামুন আমিরুল ইসলাম, নাসির উদ্দিন, আলামিন হোসেন, শাহিন হাওলাদারসহ গ্রপের ফলোয়ারগণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।