সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, আদর্শিক সমাজ বিনির্মাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ভূমিকা রাখতে হবে। মানুষের সেবা করে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে হবে। নিজেদের ঈমান, আমলের উন্নতি করে সংগঠনকে মজবুত করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লীতে পালিয়েছে। সেখান থেকে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই বিপ্লবের বিপ্লবী ছাত্র-জনতাকে এই জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্বরণ করবে। ফাসিস্ট বুলেটের সামনে তারা বুক পেতে দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে। মঙ্গলবার সকালে নগরীর কদমতলা বিআরইএল এর কার্যালয়ে খুলনা মহানগরীর সদর থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

খুলনা সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ সোহাগের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, কাওছার আলী, মাসুম বিল্লাহ, সোহরাব হোসেন, নজরুল ইসলাম, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আলী হায়দার, আব্দুর রশিদ, ইয়াসিন, বুলবুল, খোরশেদ আলম, মুন্সী শহিদুল ইসলাম প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।