সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রুপসায় দেশীয় দোনালা বন্দুক ও কার্তুজসহ আটক ২ | চ্যানেল খুলনা

রুপসায় দেশীয় দোনালা বন্দুক ও কার্তুজসহ আটক ২

রুপসায় কোস্ট গার্ড, নৌ বাহিনী এবং পুলিশ এর যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। তারা খুলনা জেলার রুপসা থানার বাসিন্দা। আটক ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে বলে জানা যায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২ টায় খুলনার রুপসা থানাধীন আলাইপুর এলাকায় কোস্ট গার্ড এর নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।