সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমাদের কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। সেটা পারবে না। আমরা এগিয়ে যাব‌। আমাদের ধৈর্য ধরতে হবে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরীর কেডিএ এভিউনিস্থ শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে সোনাডাঙ্গা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি আরও বলেন, প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্য প্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রচন্ড শীতের মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ কামনায় দোয়া করা হয়।

ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ,
শামসুজ্জামান চঞ্চল, আকরাম হোসেন খোকন, ইশহাক তালুকদার, তরিকুল্লাহ খান, রবিউল ইসলাম রবি, বাচ্চু মীর, আনিসুর রহমান আরজু, হেদায়েত হোসেন হেদু, মিজানুজ্জামান তাজ, মনিরুল ইসলাম, মোস্তফা জামান মিন্টু, আলম হাওলাদার, আলমগীর হোসেন আলম, সেলিম বড় মিয়া, আমিনুল ইসলাম বুলবুল, শাকিল আহমেদ, মেজবাউল আলম পিন্টু, নুরুল ইসলাম লিটন, সুলতান মাহমুদ সুমন, আবু দাউদ, আবু মাস্টার, আসমত হোসেন, পারভেজ মোড়ল, টিপু হাওলাদার, এ আর রহমান, ফিরোজ আহমেদ, আবিদ হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, এম এম হোসেন সজল, ইউনুচ শেখ, রাসেল ফরাজী, বায়জিদ হোসেন, শামীম রেজা, সজল আকন নাসির, জুয়েল রহমান, রাকিব ফেরদৌস, রুহুল আমিন রাসেল, শাহনেওয়াজ, জীবন মীর প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।