সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত ৪০ | চ্যানেল খুলনা

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত ৪০

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে ৪০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় একজন উদ্ধারকর্মী ও একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

এর আগে গত কিছুদিন ধরেই রাখাইনে উত্তেজনা বাড়ছিল। রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) রাজ্যটির নিয়ন্ত্রণে নিয়েছিল এবং এই অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল। গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি। ইতোমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে মিয়ানমারে। এরপর থেকে দেশজুড়ে জান্তাবিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হোয়াইট হাউজের অনুষ্ঠানে গুলির ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল ডোনাল্ড ট্রাম্প

সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট আটক

নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু

কেজরিওয়ালের দলে বড় ভাঙন, রাজ্যসভার একাংশ যোগ দিচ্ছে বিজেপিতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।