সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দারুল হিকমাহ একাডেমির বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণ | চ্যানেল খুলনা

দারুল হিকমাহ একাডেমির বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণ

খুলনার দারুল হিকমাহ একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালুকদার সড়কে অবস্থিত একাডেমি প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৬ শ্রেণিতে বার্ষিক পরীক্ষাসহ সহশিক্ষা কার্যক্রমগুলোর ৭টি ক্যাটাগরিতে মোট ১৮০টি পুরষ্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইমদাদুল হক। প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. সামিউল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক মো: কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও একাডেমির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল হিকমাহ একাডেমির অধ্যক্ষ আব্দুল্লাহ ওসামা। এছাড়াও অভিভাবক, শিক্ষার্থীদের প্রায় তিন শতাধিক গেস্টদের পদচারণায় পুরোটা সময় মুখরিত হয়ে থাকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।