সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৮ ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন, জানে ভারত | চ্যানেল খুলনা

৮ ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন, জানে ভারত

যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন- তা ভারত জানে, তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে, যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন?

জবাবে রফিকুল আলম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এ রকম একটা রাজনৈতিক মিটিং আছে। উনি (শেখ হাসিনা) বক্তৃতা দেবেন। আপনারা যে রকম জানেন আমরাও সে রকম জানি। কিভাবে এটা ফেসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন- তারা এটা ভালো বলতে পারবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন: মাহবুব উদ্দিন খোকন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।