সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে বাবু'র নির্মম মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

খালিশপুরে বাবু’র নির্মম মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

খুলনার খালিশপুরের মেধাবী কৃতি সন্তান ফিরোজ হোসেন বাবু’র নির্মম মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় এলাকাবাসীর উদ্যোগে খুলনা নিউজপ্রিন্ট মিলস গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফিরোজ হোসেন বাবুর বোন জুলি আক্তার ববি, আমিনুল ইসলাম শাওন, রফিকুল ইসলাম স্বপন, খায়রুজ্জামান শামিম, লিটন আহমেদ, নুরুল আমিন নুর, ফারুক হোসেন, রাজু আহমেদ, পারভেজ আহমেদ ও আহমেদ মিরাজ। এ সময় নিহত ফিরোজ হোসেন বাবুর ছোট বোন মোসাম্মাৎ জুলি আক্তার ববি বলেন, আমার মা মিনু রহমান মারা যাওয়ার পর বাবা মোহাম্মদ আলী হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সৎ মা আনজিরা বেগম বিভিন্নভাবে ভাইকে মারধর করত। খাবার দিত না রুমে আটকে রাখতো। নির্যাতনের ফলে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পরে। ভাইকে রুমে আটকে রেখে বিভিন্ন সময় মুখ বেঁধে মারধর করত। এ সময় বক্তারা বলেন, মারধর করার দিন মুখ বেঁধে মারধর করার কারণে তারা শুধু মারের আওয়াজ পায়। ২৮ নভেম্বর সকালে ঘরের তালা ভেঙে ফিরোজকে মুমূর্ষ অবস্থায় দেখে হাসপাতালে নিলে চিকিৎসকরা গায়ে আঘাতের চিহ্ন পাওয়ায় পুলিশের কাছে হস্তান্তর করে। ২৮ নভেম্বর দিবাগত রাত ৩টার পর ফিরোজ মারা যায়। বিষয়টি ধামাচাপা দিতে সৎ মা আনজিরা বেগম নানাভাবে চেষ্টা করছেন। তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। হত্যাকারীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। পরিবারের পাশে প্রশাসনকে দাঁড়ানোর আহ্বান জানান তারা। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মিনু আক্তার, জুয়েল হাওলাদার,শারমিন আক্তার, মো: খোকন, মো : রনি, বিপ্লব হোসেন, রবিউল হোসেন খান প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।